রাতে সন্তান প্রসব, সকালে পরীক্ষা জিপিএ-৫ পেল সেই হাসিনা আক্তার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

রাতে জন্ম নেওয়া শিশুসন্তানকে বাড়িতে রেখে সকালে কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে হাসিনা আক্তার (১৬)।পিরোজপুরের নাজিরপুর

2022-11-29T14:26:07+00:00
2022-11-29T14:26:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাতে সন্তান প্রসব, সকালে পরীক্ষা জিপিএ-৫ পেল সেই হাসিনা আক্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ২:২৬ পিএম   (ভিজিট : ১০৩৭)
X


রাতে জন্ম নেওয়া শিশুসন্তানকে বাড়িতে রেখে সকালে কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে হাসিনা আক্তার (১৬)।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল হাসিনা। তার ফলাফলে চমকে গেছেন সবাই। সোমবার প্রকাশিত ফলাফলে সে জিপিএ-৫ পেয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায়। হাসিনা আক্তার উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের রায়হান ফকিরের স্ত্রী এবং সদর উপজেলার দুর্গাপুর গ্রামের হালিম হোসেন হাওলাদারের মেয়ে।

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, প্রথম পরীক্ষার আগের দিন (১৪ সেপ্টেম্বর) রাতে সন্তান প্রসব করে হাসিনা। পরদিন সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

হাসিনা আক্তারের মা সাজেদা বেগম বলেন, এসএসসি পরীক্ষার আগের রাতে শ্বশুর বাড়িতে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তান জন্ম দেয় হাসিনা আক্তার। তার ডাক নাম রাখা হয় জায়ান। হাসিনা পড়ালেখার প্রতি অত্যন্ত আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসব করেও সকালে পরীক্ষা দিতে গিয়েছিল। পড়াশোনার প্রতি এই আন্তরিকতার জন্যই হাসিনা জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা খুব আনন্দিত।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy