উপকূলীয় এলাকার ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা নিউ মার্কেটের

2022-11-29T16:51:14+00:00
2022-11-29T16:51:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপকূলীয় এলাকার ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৪৪)
X

জলবায়ু পরিবর্তনের প্রভাবে  হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা নিউ মার্কেটের শহীদ স ম আলাউদ্দিন চত্বরে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এ মানববন্ধন হয়।


মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের সদস্যসচিব শরীফুল্লাহ কায়সার সুমন, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, শ্রমিক নেতা রবিউল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক হাবিবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলের মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। শহরে গিয়ে বস্তিতে বসবাস করছে। এ কারণে নগরে বস্তিবাসীর সংখ্যা বাড়ছে। উপকূল ছেড়ে শহরে চলে আসার পরও তারা খাদ্য সংকট, বাসস্থানের অভাব, বেকারত্ব, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সামগ্রিক অর্থে তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।

বক্তারা উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট দূরীকরণ, নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠন, নগরে নিরাপদ, টেকসই ভোগ ও উৎপাদন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন ও প্রভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জানান।

এর আগে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটের শহীদ স ম আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy