মোংলায় শতভাগ পাস করা সেরা ৪ প্রতিষ্ঠানই গ্রামের

মোংলা প্রতিনিধি

সারাবাংলা

মোংলায় এবারের এসএসসির ফলাফলে শহরের তুলনায় এগিয়ে আছে গ্রামের শিক্ষার্থীরা। পিছিয়ে পড়েছে শহরের নামিদামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২৬টি প্রতিষ্ঠানের

2022-11-29T18:24:22+00:00
2022-11-29T18:24:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোংলায় শতভাগ পাস করা সেরা ৪ প্রতিষ্ঠানই গ্রামের
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬:২৪ পিএম   (ভিজিট : ২৪৪)
X

মোংলায় এবারের এসএসসির ফলাফলে শহরের তুলনায় এগিয়ে আছে গ্রামের শিক্ষার্থীরা। পিছিয়ে পড়েছে শহরের নামিদামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে যে চারটিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে সবগুলোই গ্রামের। তুলনামূলকভাবে শহরের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভালো  ফলাফল করেছে অজ পাড়াগাঁয়ের প্রতিষ্ঠানগুলো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস বলেন, এ বছর পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেন। তারমধ্যে পাস করেছেন এক হাজার ৩০ জন, জিপিএ ৫ পেয়েছেন ১৩০জন, এ পেয়েছেন ৩১৪ জন। ফেল করেছেন ১১২ জন। এখানে গড় পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ।


তিনি আরও বলেন, এবার এসএসসিতে শতভাগ পাস করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা ইউনিয়নের গোনা, মৈদাড়া শেলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মিঠাখালী ইউনিয়নের শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়। এরপরের অবস্থানে আছে মিঠাখালী ইউনিয়নের ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়টিতে পাসের হার ৯৭ দশমিক ৭২ ভাগ।

আর সবচেয়ে পিছিয়ে রয়েছে পৌরসভার চরকানা-সিগনাল টাওয়ার এলাকার মো. ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, যার পাসের হার ৬১ দশমিক ১৫ ভাগ।

তিনি বলেন, শহরের নামিদামি স্কুলগুলোর তুলনায় এবার গ্রামের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ভাল ফলাফল করেছে। শহরের সেরা কোনো স্কুলই শতভাগ পাসের কৃতিত্ব দেখাতে পারেনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy