নেত্রকোনা জেলা আ.লীগের কমিটি ঘোষণা

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে

2022-11-29T19:34:23+00:00
2022-11-29T19:34:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা জেলা আ.লীগের কমিটি ঘোষণা
সভাপতি আমিরুল, সম্পাদক লিটন
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম   (ভিজিট : ২৬৮)
X

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয়েছে এডভোকেট শামসুর রহমান লিটনকে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনা ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। এছাড়া আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, আহমদ হোসেন, কেন্দ্রীয কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ বিমান পর্যষদ পরিচালনা কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফি আহমেদ, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজলসহ নেত্রকোনার পাঁচটি আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এসময় উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। পরে কাউন্সিলের মাধ্যমে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়, এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে এডভোকেট আমিরুল ইসলামকে সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এডভোকেট শামসুর রহমান লিটনকে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy