আন্দোলনে নামছে রেলের অস্থায়ী কর্মচারীরা

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

জীবন ধ্বংস করার খাত আউটসোর্সিং বাতিল,চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা যেকোন মুহুর্তে কঠোর আন্দোলনে নামছে বলে জানা

2022-11-29T20:21:46+00:00
2022-11-29T20:21:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলনে নামছে রেলের অস্থায়ী কর্মচারীরা
চাকরি স্থায়ী না হলে মৃত্যুই সমাধান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৮:২১ পিএম   (ভিজিট : ২৬৯)
X

জীবন ধ্বংস করার খাত আউটসোর্সিং বাতিল,চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা যেকোন মুহুর্তে কঠোর আন্দোলনে নামছে বলে জানা গেছে। সূত্র জানায়, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও ঘোষণা অনুযায়ী ডিসেম্বর ২২ এ তাদের চাকরি শেষ। কর্তৃপক্ষের সাথে আলোচনা বা ধর্মঘট করে দাবি আদায়ের সময় নাই। 

এখন সরাসরি এ্যাকশন। তারা বলছেন, চাকরি স্থায়ী না হলে মৃত্যুই সমাধান আন্দোলনে নামছেন। এর পূর্বে তারা দফায় দফায় চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগদানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ বহাল রাখার দাবিতে তারা মানববন্ধন করেন। কর্তৃপক্ষ তাদের আকুতি মিনতিতে সাড়া দেননি। তাদের দাবি ছিলো, বাংলাদেশ রেলওয়ের জনবল সংকট নতুন কথা নয়। জনবল পূরণে শুরু থেকেই প্রতিষ্ঠানটি শূন্য পদের বিপরীতে এতদিন অস্থায়ী শ্রমিক নিয়োগ দিয়ে আসছিলো। 

কিন্তু বর্তমানে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন এই অস্থায়ী নিয়োগের শ্রমিকরা। বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী কর্মরত শ্রমিকদের পদগুলো হচ্ছে-মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং (গেট কিপার, ওয়েম্যান, লোকো খালাসী, ক্যারেজ খালাসী) সিগন্যালিং ইলেকট্রিক্যাল ও ট্রান্সপোর্টেশন (গেট কিপার, পোর্টার, পয়েন্টসম্যান) ইত্যাদি।

আন্দোলনে থাকা বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা বলেন, এখানে দারোয়ান ও রেলের ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পদে অস্থায়ীভাবে মোট সাত হাজার শ্রমিক কর্মরত আছেন। আমাদের মধ্যে অনেকের চাকরির বয়স ৩-১০ বছর। বর্তমানে আমাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে আমাদের অন্য কোথাও চাকরি করার বয়স নেই।

তারা আরও বলেন, বাংলাদেশ রেলওয়েতে কখনো আউটসোর্সিং খাত ছিলো না। বর্তমানে আমাদের অস্থায়ী শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকার করার জন্য এটা চালু করা হয়েছে। যা আমাদের জীবন ধ্বংস করার খাত বলে বিবেচিত। আমরা এই আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি জানাচ্ছি। তারা বলেন, তাদের চাকরি স্থায়ীকরণ করে আউট সোর্সিং বাতিল করা না হলে রেলের চাকা বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন। চাকরি স্থায়ী না হলে মৃত্যুই সমাধান আন্দোলন এবার।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy