গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১০ বছর পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

2022-11-30T15:06:37+00:00
2022-11-30T15:06:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৩৭)
X


পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১০ বছর পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চরবিশ্বাস বুধবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসাইন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শবির গাজী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহ আলম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ও এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম,সমির কৃষ্ণ পাল,দিলিপ বনিক,বিশ্বজিৎ রায়। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy