সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) সুরজিত কুমার মজুমদারের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের

2022-11-30T17:02:10+00:00
2022-11-30T17:04:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৫:০২ পিএম  আপডেট: ৩০.১১.২০২২ ৫:০৪ পিএম  (ভিজিট : ২৩০)
X

সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) সুরজিত কুমার মজুমদারের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের জেলা পরিষদের ডাক বাংলো থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরজিত কুমার মজুমদার পাবনা পৌর এলাকার সুধির চন্দ্র মুজুমদারের ছেলে ও সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাবরক্ষক।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস জানান, সকাল সাড়ে নয়টায় দিকে ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাক বাংলোর কেয়ারটেকার শাহিন মিয়া পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরজিত কুমার মজুমদারের গলায় আঘাতের চিহ্ন আছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে, ঘটনার পর থেকে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কামরুন নাহার ডাক বাংলোর প্রধান গেট বন্ধ রাখেন এবং সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় সাংবাদিকরা জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের কাছে কামরুন নাহারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, জেলা পরিষদ নির্বাহী কামরুন নাহারের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ পেয়েছি। সাংবাদিকদের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে সুপারিশ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy