কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় এক বাকপ্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণের পর পুড়িয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার

2022-11-30T18:00:31+00:00
2022-11-30T18:02:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:০০ পিএম  আপডেট: ৩০.১১.২০২২ ৬:০২ পিএম  (ভিজিট : ২৪৪)
X

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় এক বাকপ্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণের পর পুড়িয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত ১১টায় ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে কয়েকজন পুলিশ সদস্য। তখনও আমরা বুঝতে পারিনি যে তিনি বাকপ্রতিবন্ধী। পরে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করা হয়। পরিবারে খবর দিলে তারা জানায় তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান তিনি। ওসি আরও বলেন, ওই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেটি ঘটনা সত্য। তবে সে ধর্ষিত হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের পর মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy