আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল ট্রেন সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।পদ্মা সেতু রেল

2022-11-30T19:22:44+00:00
2022-11-30T19:22:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭:২২ পিএম   (ভিজিট : ২২৪)
X

আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল ট্রেন সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা হতে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ  দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

রেলওয়ে জানিয়েছে, কাজ শেষে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সূত্র: বাসস

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy