রাজশাহীর সমাবেশের দিকে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিএনপি বিভাগীয় সমাবেশের অনুমতি মেলে দুপুরে। সন্ধ্যার পর থেকে মাদ্রাসা মাঠের দিকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। তারা মাদ্রাসা

2022-11-30T20:59:22+00:00
2022-11-30T20:59:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীর সমাবেশের দিকে বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২১০)
X

বিএনপি বিভাগীয় সমাবেশের অনুমতি মেলে দুপুরে। সন্ধ্যার পর থেকে মাদ্রাসা মাঠের দিকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। তারা মাদ্রাসা মাঠের পাশের সড়কে অবস্থান নিয়েছেন। রাজশাহীর বাইরের জেলাগুলো থেকে আসছেন নেতাকর্মীরা। 

সমাবেশস্থলে অবস্থান নেওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, আজ থেকে তাদের অবস্থান শুরু। সমাবেশ শেষ করেই নেতাকর্মীরা ঘরে ফিরবেন।

এদিকে, রাতেই মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুতের কাজও শুরু হয়েছে। পাশাপাশি টাঙানো হচ্ছে তাবু। বাইরের জেলা থেকে আসা কর্মীরা যাতে সেখানে অবস্থান নিতে পারেন। পরিবহন ধর্মঘটের কারণে তাদের এমন পরিকল্পনা বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy