বনের কাটা গাছ ডোবায়, চারদিন পর উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বনায়ন থেকে চুরি করে গাছ কেটে ডোবার পানিতে লুকিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। এ ঘটনা জানাজানির চারদিন পর

2022-12-01T16:23:12+00:00
2022-12-01T16:23:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনের কাটা গাছ ডোবায়, চারদিন পর উদ্ধার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৪:২৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বনায়ন থেকে চুরি করে গাছ কেটে ডোবার পানিতে লুকিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। এ ঘটনা জানাজানির চারদিন পর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রাম থেকে ১৪ খন্ড বনজ গাছ উদ্ধার করেছে বন বিভাগ।  
    
বন বিভাগের ভাষ্য, ওই ইউনিয়নের চরহালিম এলাকার বেড়িবাঁধের দুই পাশে সৃজিত বন বিভাগের বনায়ন থেকে গাছগুলো কাটা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, প্রায় এক সপ্তাহ আগে তেলিপাড়া গ্রামের জামাল শরীফের বাড়ির সামনের ডোবায় গাছগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়। বিষয়টি বন বিভাগ জানতে পারে চারদিন আগে। 

পরে তিন দফায় ঘটনাস্থলে এসে আকাশ মনি ও বাবলা প্রজাতির ১৪ খন্ড বনজ গাছ উদ্ধারে করে বৃহস্পতিবার জব্দ দেখিয়েছে বন বিভাগ। এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন,  গাছ উদ্ধার করা হয়েছে। গাছ কাটার সঙ্গে যারাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy