বগুড়ায় যুবলীগ নেতার গুদামে মোবাইল কোর্টের অভিযান

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঘবের এলাকায় শাহাদত নামে এক ব্যক্তির মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে সাশ্রয়ী মূল্যের বিক্রয় ও বিতরণযোগ্য

2022-12-01T17:07:26+00:00
2022-12-01T17:07:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় যুবলীগ নেতার গুদামে মোবাইল কোর্টের অভিযান
ভি.ডব্লিও.বি এর ১১৩০ বস্তা চাল আটক
বগুড়া ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৫:০৭ পিএম   (ভিজিট : ২৫৬)
X

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঘবের এলাকায় শাহাদত নামে এক ব্যক্তির মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে সাশ্রয়ী মূল্যের বিক্রয় ও বিতরণযোগ্য সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর ১১৩০ বস্তায় রক্ষিত ৩৩৯০০ কেজি (ভি.ডব্লিও.বি পুষ্টি) চাল জব্দ করেছে বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট এর একটি ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম ৩০ নভেম্বর বুধবার রাতে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উক্ত গুদামঘরের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং উক্ত গুদামঘর সিলগালা করে জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্মায় প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করলে সে কারাদণ্ড থেকে মুক্তি পান। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর তথ্যের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। 

এলাকাবাসী জানায়, সারিয়াকান্দী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ এর ছত্রছায়ায় তাঁর ব্যবসায়িক পার্টনার সরকার দলীয় কর্মী শাহাদাত ও শাহিন আলম সাশ্রয়ী মূল্যের বিক্রয় ও বিতরণযোগ্য সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর ১১৩০ বস্তায় রক্ষিত ৩৩৯০০ কেজি চাল জনসাধারণের নিকট বিক্রি না করে পরবর্তীতে বেশি মূল্যে অন্যত্র বিক্রি করার জন্য গোপনে নিজেদের গুদামঘরে অবৈধভাবে গুদামজাত করে রেখেছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অভিযুক্ত শাহিন আলম তার গুদামে রক্ষিত চালের বস্তার কোনরূপ ক্রয় বা বিক্র‍য় রশিদ প্রদর্শন করতে পারেননি। তিনি প্রাপ্ত চালের বস্তার উৎস সম্পর্কে কোনরূপ গ্রহণযোগ্য জবাব দিতে পারেননি। তার চালের গুদামের কৃষি বিপণন আইন অনুসারে যথাযথ লাইসেন্স প্রদর্শন করতে পারেননি। সারিয়াকান্দী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান আদালতকে জানান, উল্লিখিত চালের বস্তা কোন অবস্থাতে বৈধ প্রক্রিয়ায় এরূপ ব্যক্তিগত গুদামে থাকতে পারে না এবং এটি অবৈধ। 

এমতাবস্থায়, মোবাইল কোর্ট এ উপস্থিত মো. আবু তাহের, মাঠ ও বাজার পরিদর্শক, কৃষি বিপণন অধিদপ্তর, বগুড়া আদালতে একটি প্রসিকিউশন দাখিল করেন। এ সময় অভিযুক্ত শাহিন আলমের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মজুদকৃত ১১৩০ বস্তা (প্রতি বস্তা ৩০কেজি) চাল জব্দ করে তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সারিয়াকান্দি এর জিম্মায় প্রদান করা হয়। একইসাথে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না করতে পারে এবং জনস্বার্থে গুদামটি সিলগালা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার মাঠ ও বাজার পরিদর্শক মো. আবু তাহের, সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন, আর্মড পুলিশ ব্যটালিয়ন এপিবিএন-৪, বগুড়ার সদস্যরা। এ ব্যাপারে বক্তব্য নিতে যুবলীগ নেতা আশিক আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy