কালিহাতীর বাংড়া ইউনিয়ন নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

সোহেল রানা, কালিহাতী

সারাবাংলা

তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে। সে অনুযায়ী বৃহস্পতিবার (১ ডিসেম্বর)

2022-12-01T18:45:47+00:00
2022-12-01T18:45:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীর বাংড়া ইউনিয়ন নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
সোহেল রানা, কালিহাতী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৩৯৩)
X

তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে। সে অনুযায়ী বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ছিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ। 

বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- মোঃ হাসমত আলী (সতন্ত্র), শফিকুল ইসলাম (আওয়ামীলীগ), রিয়াজ উদ্দিন আহমেদ (সতন্ত্র), মোঃ শামসুল আলম ফকির (সতন্ত্র), মোঃ রুস্তম আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মোঃ এখলাস মন্ডল (জাতীয় পার্টি)।

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৫ জন, সংরক্ষিত ২নং ওয়ার্ডে ২ জন ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে সাধারণ সদস্য পদে মোট ৩২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৪জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ২জন, ৬নং ওয়ার্ডে ৪জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৪জন ও ৯নং ওয়ার্ডে ৩জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।

উল্লেখ্য, এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ আগামী ১১ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। এদিকে এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে- ১১ হাজার ৩০৪ জন, মহিলা ১১ হাজার ১৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy