ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে বহিষ্কার

সারাবাংলা

শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নয় নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১ ডিসেম্বর)

2022-12-02T09:29:31+00:00
2022-12-02T09:29:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে বহিষ্কার
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:২৯ এএম   (ভিজিট : ২৬০)
X

শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নয় নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন - কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সজিব, ফেরদৌস মাহমুদ অন্তর, মীর আহসানুল হাসান অভি, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সিজান আহমেদ রনি, মানবসম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অনিক আহম্মেদ, উপ কৃষি সম্পাদক আব্দুর রাফি রাতুল, সহ-সম্পাদক নাজমুস সাকিব, কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাসিব কোরাইশী এবং জুয়েল আহমেদ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় শেখ সজিব (সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), ফেরদৌস মাহমুদ অন্তর (সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), মীর আহসানুল হাসান অভি (সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), সিজান আহমেদ রনি (কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), অনিক আহম্মেদ (মানবসম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), জুয়েল আহমেদ, (কর্মী, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), আব্দুর রাফি রাতুল, (উপ কৃষি সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), মো. নাজমুস সাকিব (সহ-সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), হাসিব কোরাইশীকে (সাবেক আহ্বায়ক, কুষ্টিয়া পৌর ছাত্রলীগ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy