যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকান-হোটেলে, নিহত ৫

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে উঠে গেলে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার

2022-12-02T09:45:24+00:00
2022-12-02T10:25:07+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকান-হোটেলে, নিহত ৫
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:৪৫ এএম  আপডেট: ০২.১২.২০২২ ১০:২৫ এএম  (ভিজিট : ২৬৪)
X

যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে উঠে গেলে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ব্যাগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়। এতে চায়ের দোকান ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজন মারা যান।

নিহতদের মধ্যে বাবা-ছেলের পরিচয় মিলেছে। তারা হলেন- ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত ১০টি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন প্রাণ হারান। নিহতদের মধ্যে বাবা-ছেলেও আছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy