কুড়িগ্রামে বিয়ে বাড়িতে সংঘর্ষে কনের দাদির মৃত্যু, বরসহ আটক -১২

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছে।এ

2022-12-02T23:25:22+00:00
2022-12-02T23:25:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে সংঘর্ষে কনের দাদির মৃত্যু, বরসহ আটক -১২
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:২৫ পিএম   (ভিজিট : ২৬৪)
X


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছে।

এ ঘটনায় বর পক্ষের বরসহ ১২ জনকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। নিহত কনের দাদির নাম তহুরন নেছা।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে কনের বাড়িতে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলেরহাট গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সাথে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে আসার পর খাবার শেষে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেয়া গহণা নিয়ে দুপক্ষের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কনে পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

এর মধ্যে গুরতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথে মার যায়। খবর পেয়ে রাতেই কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিৎ করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ১২জনকে আটকও করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy