কালিহাতীতে কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের

2022-12-03T17:25:50+00:00
2022-12-03T17:25:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫:২৫ পিএম   (ভিজিট : ২৭৭)
X


টাঙ্গাইলের কালিহাতীতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান।

আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও কালিহাতী পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার লিটন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৩০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, দশ কেজি করে ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার এবং ৪ হাজার কৃষককে ২কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy