রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহী

2022-12-03T17:50:56+00:00
2022-12-03T17:50:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫:৫০ পিএম   (ভিজিট : ২৬৫)
X


রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে মহাসড়কে নসিমন, করিমন, অটোরিকশা বন্ধসহ ৪টি দাবি এক মাসের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।’

আমিনুল ইসলাম আরও বলেন, ‘বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

উল্লেখ্য, মহাসড়কে নসিমন, করিমন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে গত ৩০ নভেম্বর রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। ১ ডিসেম্বর থেকে গণপরিবহন চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy