গলাচিপায় ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ এক যুগ পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

2022-12-03T17:59:32+00:00
2022-12-03T17:59:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২৭৫)
X


পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ এক যুগ পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় আটখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়।

ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হানিফ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান।অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক শবির গাজী।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য হাজী মু. শাহজাহান, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস,চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. সাজ্জাদ হোসেন রিয়াদ, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. নাসির উদ্দীন হাওলাদার, সমির কৃষ্ণ পাল, বাবু দিলীপ বনিক, মোফাজ্জেল হোসেন মাসুদ ও অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদিকা ওয়ানা মার্জিয়া নিতু, ডাকুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য বিশ্বজিৎ রায় প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy