রূপগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে জেলা রূপগঞ্জ উপজেলায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার

2022-12-04T16:54:28+00:00
2022-12-04T16:54:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২৩৫)
X

নারায়ণগঞ্জে জেলা রূপগঞ্জ উপজেলায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৪ ডিসেম্বর) ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা ইঞ্জিনিয়ারিং কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদ কার্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন- রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন তাহামিনা আলী, রিমা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, এমদাদুল হক মিলন দপ্তর সম্পাদক। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy