প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৬:১৩ পিএম (ভিজিট : ২০১)

X
নীলফামারীর সৈয়দপুর ওয়াবদার মোড় রেলগেটে শান্ত রায় (১৫) নামে এসএসসি পরীক্ষার্থী দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর)দুপুরে মরদেহ উদ্ধারের সময় মরদেহের পাশে একটি চিরকুটে লিখা ছিল কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায় ফোন নাম্বারটা ছিল তার পিতা বোতলা গাড়ি ইউনিয়নের সোনাখুলি গ্রামের সাগর রায়ের।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, সকালে বাসা থেকে বের হয়ে আসে শান্ত রায় এরপর দুপুরে তার দ্বিখণ্ডিত মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শান্ত রায় সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাবু/জেএম