কেরানীগঞ্জে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক ২

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

বুড়িগঙ্গা নদীতে সাকিব (২০) নামে এক পিকআপ ড্রাইভারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক

2022-12-04T18:20:53+00:00
2022-12-04T18:20:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক ২
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৬:২০ পিএম   (ভিজিট : ২৯৩)
X

বুড়িগঙ্গা নদীতে সাকিব (২০) নামে এক পিকআপ ড্রাইভারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতরা হ‌লেন- মো. নাইমুল হোসেন ওরফে সিয়াম(২২) ও মো. মিজানুর রহমান।

রোববার (৪ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক। তিনি জানান, গত ৬ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন বুড়িগঙ্গা নদীর আটিবাজারগামী শাখা নদীর পাড় থেকে হাত-পা বাঁধা ও মুখ স্কচটেপ পেঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পিকআপ চালক সাকিবের বলে শনাক্ত করেন তার চাচা। এই ঘটনায় চাচা মো. জামাল (৩৭) অজ্ঞাতদের আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

র‌্যাব-২ ঘটনার ছায়া তদন্ত শুরু করে হত্যায় জড়িত মো. মিজানুর রহমান নামে একজনকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গত ২ ডিসেম্বর গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানের দেয়া তথ্যে শনিবার রাতে হত্যা মামলার আরেক অজ্ঞাত আসামি নাইমুলকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায়, নাইমুল একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করতেন। দুই মাস আগে তার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার কারণে তি‌নি বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাইয়ের কাজ করতেন। এই ছিনতাইয়ের টাকায় তার সংসার চলছিলো না। তখন তি‌নি এবং বন্ধু মিজানুর রহমান মিলে পরিকল্পনা করে একটি গাড়ি ছিনতাই করে সেটি গ্রামে বিক্রি করে যে টাকা আসবে সেই টাকা দিয়ে তারা একটি ব্যবসা করবেন।

পরে তারা রায়ের বাজার যায় এবং একটি গাড়ি ভাড়া করে ৫০০ টাকা অগ্রিম দিয়ে চলে আসেন। পরদিন তারা পরিকল্পনা মাফিক গাড়ির ড্রাইভার সাকিবকে মোবাইলে কল করে আরশি নগর আসতে বলেন। গাড়ির ড্রাইভার সাকিব সেখানে গেলে তারা বলে আমরা মুন্সীগঞ্জ যাবো। সাকিব মুন্সিগঞ্জ যেতে রাজি না হলে তারা তাদের রুমে ডেকে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায় তারা সাকিবের হাত-পা বেঁধে ফেলে এবং কালো স্কচটেপ দিয়ে তার মুখ ও মাথা পেঁচিয়ে ফেলে। এরপর রাত ১২ টার দিকে তারা নদীর দিকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। প‌রে পিকআপ ড্রাইভার সাকিবের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজনের দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার নাইমুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy