নোয়াখালীতে ১২০ ফুট দৈর্ঘ্যের নৌকার আদলে মঞ্চ তৈরি

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীতে আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের জেলা সম্মেলন। এ উদ্দেশে জেলার শহীদ ভুলু স্টেডিয়াম

2022-12-04T19:06:43+00:00
2022-12-04T19:06:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে ১২০ ফুট দৈর্ঘ্যের নৌকার আদলে মঞ্চ তৈরি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৭:০৬ পিএম   (ভিজিট : ২২০)
X

নোয়াখালীতে আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের জেলা সম্মেলন। এ উদ্দেশে জেলার শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে সাজানো হয়েছে নৌকার আদলে বিশাল আকৃতির ১২০ ফুট লম্বা মঞ্চ। দিনটি স্মরণীয় করে রাখতে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা সদৃশ মঞ্চ থেকেই পুরো অনুষ্ঠান পরিচালনা করা হবে। মঞ্চে একসঙ্গে অন্তত ২০০ জন বসতে পারবেন। মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট কোম্পানীর স্বত্বাধিকারী এম এইচ রায়হান বলেন, মঞ্চ সাজানোসহ পুরো সম্মেলন সাজসজ্জার কাজ আমরা করছি। কাঠ দিয়ে এ মঞ্চ করা হচ্ছে। ১২০টি ফুট দৈর্ঘ্যের এ মঞ্চের প্রস্থ ৩২ ফুট। উচ্চতা ৬ ফুট। মঞ্চে ১৫০ জন নেতার জন্য আসন থাকবে। তবে ২০০ জন বসাতে পারবেন।

আয়োজকরা বলছেন, এবারের সম্মেলন উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। পুরো জেলা শহর নানা পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটসহ লক্ষাধিক হাজার নেতাকর্মী ও সমর্থকের আগমন ঘটবে বলে মনে করছেন সম্মেলন প্রস্তুতি কমিটি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে সম্মেলন ঘিরে আওয়ামী লীগের নির্বাচনী নৌকা প্রতিকের আদলে তৈরি হয়েছে সুবিশাল মঞ্চ। সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সবার অংশগ্রহণে একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy