দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নাব্য সংকট, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নদী পার

2022-12-05T11:47:59+00:00
2022-12-05T11:47:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নাব্য সংকট, ফেরি চলাচল ব্যাহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ১১:৪৭ এএম   (ভিজিট : ২৭৫)
X


পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নদী পার হতে স্বাভাবিক থেকে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। অন্য সময় প্রতিটি ফেরি ঘাটে আসতে আধা ঘণ্টা সময় লাগলেও বর্তমানে নাব্যতা ও ডুবোচরের কারণে ফেরিগুলোকে ঘুরে আসতে সময় লাগছে এক ঘণ্টারও বেশি।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নাব্য সংকট ও বিভিন্ন স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিটি বড় ফেরি চলাচলের জন্য কমপক্ষে আট ফুট পানির গভীরতা প্রয়োজন থাকলেও পদ্মা নদীর বিভিন্ন চ্যানেলে ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। পানির গভীরতা না থাকায় স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ফেরিগুলো দুই কিলোমিটার ঘুরে ভাটিপথ দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছে। এতে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের উপসহকারী প্রকৌশলী আক্কাছ আলী বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার দিয়ে দ্রুত খনন কাজ চলছে। আশা করছি খনন কাজ চলমান থাকলে ফেরি চলাচল ব্যাহত হবে না।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy