গলাচিপার গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ এক যুগ পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

2022-12-05T16:18:00+00:00
2022-12-05T16:18:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপার গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৯৯)
X


পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ এক যুগ পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় গজালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান সবির গাজী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি  হাজী মজিবর রহমান, রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন, দিলীপ বনিক, মো.কাওসার আহমেদ  তালুকদার, সমির কৃষ্ণ পাল, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ রায়, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু.সাজ্জাদ হোসেন রিয়াদ, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy