রায়পুরায় কলাবাগানে মিলল দুই ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ

এ.কে.এম সেলিম, রায়পুরা

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল

2022-12-05T19:29:53+00:00
2022-12-05T19:29:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় কলাবাগানে মিলল দুই ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ
এ.কে.এম সেলিম, রায়পুরা
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৭:২৯ পিএম   (ভিজিট : ২৮৯)
X

নরসিংদীর রায়পুরায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। তবে ফিঙ্গার নেওয়ার পর নিহতদের পরিচয় সনাক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানিয়েছে, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের একটি কলাবাগানে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

হত্যার পর নিহতদের মুখ থেঁতলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি লাশের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। একটি লাশের পড়নে লুঙ্গি ও বেগুনি রঙের শার্ট, অপরটিতে হাল্কা ছোট চেকের সাদা শার্ট ও পড়নে কোন কাপড় লক্ষ্য করা যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাদের হত্যার পর খুনিরা নির্জন স্থানে লাশ ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতদের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy