নাটোরের নলডাঙ্গায় আখ ক্ষেতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি আখ ক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার

2022-12-06T13:42:12+00:00
2022-12-06T13:42:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরের নলডাঙ্গায় আখ ক্ষেতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১:৪২ পিএম   (ভিজিট : ২০৩)
X


নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি আখ ক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে ১২ টার দিকে উপজেলার মির্জাপুরদিঘা গ্রামের ওই আখ ক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষনিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন আখ ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় জানা যায়নি। তবে তার নাম পরিচয় সনাক্ত করতে সিআইডির রাজশাহীর ফরেনসিক বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর অনুসন্ধান করে পরিচয় সনাক্ত করা হবে। ইতোমধ্যে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওসি বলেন, কিভাবে, কখন-কারা এই স্থানে মরদেহটি রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গত ১৪ দিন পুর্বে মির্জাপুরদিঘা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে রেজাউল করিম নিখোঁজ হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। মরদেহটি তার কিনা সেবিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেজাউল করিম পেশায় একজন সাইকেল মেকার। আখ ক্ষেতে মরদেহের খবর পেয়ে রেজাউল করিমের পরিবারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে অবস্থান করছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy