কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রেনের ধাক্কার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন।মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে নোয়াখালী-ঢাকা

2022-12-06T14:19:01+00:00
2022-12-06T14:19:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ২:১৯ পিএম   (ভিজিট : ২০৪)
X


কুমিল্লায় সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রেনের ধাক্কার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে নোয়াখালী-ঢাকা রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ-নাঙ্গলকোট দুই উপজেলার মাঝ সীমান্ত তুঘুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি জসীম উদ্দিন।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে অটোরিকশা চালক শহীদ উল্লাহ (৪৫), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৫৫), আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান (২২), একই উপজেলার ভরনীখন্ড গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম (৩০)।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি জসীম উদ্দিন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী নোয়াখালী এক্সপ্রেস নামের একটি ট্রেন তেঘুরিয়া লেভেল ক্রসিং এলাকায় এলে সিএনজিচালিত অটোরিকশাটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy