গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল

2022-12-06T16:59:05+00:00
2022-12-06T17:01:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৪:৫৯ পিএম  আপডেট: ০৬.১২.২০২২ ৫:০১ পিএম  (ভিজিট : ১৮০)
X

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার কলেজ রোডে একটি বিরিয়ানির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের কাপড়, লেপ-তোষকের দোকান, ফার্মেসিসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, আগুন লাগার সংবাদে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত করে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy