কুলাউড়ায় দুই ফার্মেসীকে জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউরায় বিভিন্ন অনিয়মের দায়ে দুই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

2022-12-06T18:17:42+00:00
2022-12-06T18:17:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় দুই ফার্মেসীকে জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ২২৩)
X

মৌলভীবাজারের কুলাউরায় বিভিন্ন অনিয়মের দায়ে দুই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজার, উত্তরবাজার ও মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার জন্য  সংরক্ষণ করা, ঔষধের প্যাকেটের গাঁয়ের দাম কেটে নিজেরা দাম লেখা, অতিরিক্ত দামে ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারে অবস্থিত মেসার্স দি কুলাউড়া ফার্মেসীকে ৪ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত রাম গোপাল ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। সহকারী পরিচালক মো. আল আমিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy