টাঙ্গাইলে ট্রাক চাপায় ২ জন নিহত

কালিহাতী প্রতিনিধ

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

2022-12-06T18:44:16+00:00
2022-12-06T18:44:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ট্রাক চাপায় ২ জন নিহত
কালিহাতী প্রতিনিধ
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২১০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, বগুড়া সদরের ব্রাহ্মণপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে উপজেলার পৌলি এলাকায় পৌছালে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। ট্রাক থেকে দুইজন নেমে পেছনে আসলে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাক দুটো আটক করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ নবীন হোসেন বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy