চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার সকাল ১০টার দিকে পশ্চিম

2022-12-06T18:58:09+00:00
2022-12-06T18:58:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৩৩)
X

চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা আকতার ওই গ্রামের প্রবাসী আবু তৈয়বের স্ত্রী।


স্থানীয়রা জানান, তিন বছর আগে একই এলাকার আবদুল লতিফ সওদাগর বাড়ির নুরুল আলমের মেয়ে রুমা আকতারের সঙ্গে মোবারক আলী বাড়ির আবু তৈয়বের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রায়হান নামে দুই বছর বয়সী এক সন্তান রয়েছে। বিয়ের পর আবু তৈয়ব ওমানে পাড়ি জমান। ঘরে শ্বশুর ও স্কুল পড়ুয়া দুই ননদের সঙ্গে থাকতেন রুমা।

রুমার ভাই ফারুক জানান, বিয়ের পর থেকে আবু তৈয়ব বিদেশে অবস্থান করছেন। মোবাইল ফোনেও রুমার সঙ্গে কথা বলতেন না। এমন কী ছেলের জন্মের পরও দেশে আসেননি।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে রুমার কক্ষে ননদ ও ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় স্বামীর সঙ্গে কথা বলবেন বলে ডাইনিং রুমে চলে যান রুমা। ভোরে রুমার ছেলে মাকে খুঁজতে থাকে। এসময় ডাইনিং রুমে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। সুরতহালে শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy