রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর মোহনপুর থানার কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল ৯.৩০টায়। কিট প্যারেডে সালামী অভিবাদন গ্রহণ করেন রাজশাহীর

2022-12-06T19:24:21+00:00
2022-12-06T19:24:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:২৪ পিএম   (ভিজিট : ৪২২)
X

রাজশাহীর মোহনপুর থানার কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল  ৯.৩০টায়। কিট প্যারেডে সালামী অভিবাদন  গ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,  বিপিএম (বার)।সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মোহনপুর থানায় কর্মরত  বিভিন্ন র‌্যাংকের অফিসার-ফোর্সদের কিট বই ও কিট সামগ্রী পর্যেবক্ষণ করেন। 

পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা ও  পেশাদারিত্ব বজায় রাখার উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও আজ রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)  চারঘাট থানা ও বাঘা থানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস)  যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ও ঝিকড়া পুলিশ ক্যাম্প, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) বাগমারা থানা ও হাটগাংগোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কিট প্যারেড পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ০৫/১২/২২ তারিখ সকাল ৯টায় পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলা পুলিশের সদরকেন্দ্রিক যে সকল ইউনিট রয়েছে সে সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দের অংশগ্রহণে কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয় এবং উক্ত প্যারেডে রাজশাহীর পুলিশ সুপার সালামী অভিবাদন গ্রহণ করেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy