টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজিজুর রহমান

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। মঙ্গলবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপার

2022-12-06T19:39:17+00:00
2022-12-06T19:39:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজিজুর রহমান
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৯৯৪)
X

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। মঙ্গলবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শ্রেষ্ঠ ওসি মোল্লা আজিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

গত নভেম্বর মাসে মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও কালিহাতী উপজেলাবাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy