মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে ভালুকায় কর্মশালা অনুষ্ঠিত

ভালুকা, ময়মনসিংহ

সারাবাংলা

মাদক কে না বলি এ স্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহের ভালুকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য

2022-12-07T14:42:35+00:00
2022-12-07T14:42:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে ভালুকায় কর্মশালা অনুষ্ঠিত
ভালুকা, ময়মনসিংহ
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২:৪২ পিএম   (ভিজিট : ২১৭)
X


মাদক কে না বলি এ স্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহের ভালুকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মাদক দ্রব্য অধিদপ্তরের উপপরিচালক খোরশিদ আলম, মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম,ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, হালিমুন্নেছা চৌধুরানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা,   ভালুকা  প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল  সহ সুধীসমাজ, সরকারি কর্মকর্তা , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মুক্তি্যোদ্ধা, ইউপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy