রাজধানীতে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর বকশীবাজারে মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার দুপুর ১টার দিকে

2022-12-07T14:45:42+00:00
2022-12-07T14:45:42+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২:৪৫ পিএম   (ভিজিট : ২০৪)
X


রাজধানীর বকশীবাজারে মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে এই অভিযোগ তুলে বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

মাঠ উদ্বোধন করতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে।  এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

এরপরই শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy