কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন

2022-12-07T15:19:28+00:00
2022-12-07T15:19:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৩:১৯ পিএম   (ভিজিট : ২০৭)
X


কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

এদিকে জনসভায় যোগ দিতে ভোর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। তাদের মিছিল-স্লোগানে মুখর ছিল সমুদ্র নগরীর সড়ক-মহাসড়ক। শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর সড়ক-মহাসড়ক।

প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষ্যে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

এর আগে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy