কক্সবাজারের মানুষ আমার হৃদয়ে আছে : প্রধানমন্ত্রী

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার প্রিয় জায়গা ছিল কক্সবাজার। তিনি কারাগার থেকে বের

2022-12-07T17:07:48+00:00
2022-12-07T17:07:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের মানুষ আমার হৃদয়ে আছে : প্রধানমন্ত্রী
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৫:০৭ পিএম   (ভিজিট : ২০৭)
X

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার প্রিয় জায়গা ছিল কক্সবাজার। তিনি কারাগার থেকে বের হয়েই আমাদের নিয়ে কক্সবাজারে আসতেন। কক্সবাজারের মানুষ আমার হৃদয়ে আছে। 

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। 

প্রধানমন্ত্রী বলেন, যে লক্ষ্য নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বাংলার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ বারবার ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জনসেবা করার সুযোগ করে দিয়েছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া কেউই এই কক্সবাজার এলাকার উন্নয়ন করেনি। আপনাদের এলাকায় আজ ২৯টি প্রকল্প উদ্বোধন করেছি। ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। করোনার সময় আমরা অনেক প্রকল্প করে দিয়েছি। কক্সবাজার জেলায় আসতে পারিনি, কিন্তু মনটা এখানে পড়েছিল।

এর আগে দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন।  

বাবু/জেএম










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy