চুয়াডাঙ্গায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গায় নিখোঁজের ১৫ দিনের মাথায় ইয়াদ আলী (৪০) নামে প্রবাস ফেরত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

2022-12-07T21:16:19+00:00
2022-12-07T21:16:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৯:১৬ পিএম   (ভিজিট : ১৮৯)
X

চুয়াডাঙ্গায় নিখোঁজের ১৫ দিনের মাথায় ইয়াদ আলী (৪০) নামে প্রবাস ফেরত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সদর উপজেলার আড়িয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াদ আলী সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বাহরাইনে প্রবাস জীবন শেষে বছর খানেক আগে দেশে ফেরেন ইয়াদ আলী। ১৫ দিন আগে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। 

প্রতিবেশী আবদুল লতিফ জানান, বুধবার বেলা ৩টার দিকে স্থানীয় কেরুজ বাণিজ্যিক খামার মাঠে ঘাস কাটতে গিয়ে আখক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, ইয়াদ আলী বছর খানেক আগে বিদেশ থেকে বাড়িতে আসেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। 

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে হয়তো বিস্তারিত বলা যাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy