কালিহাতীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে বল্লা

2022-12-09T17:04:15+00:00
2022-12-09T17:04:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৫:০৪ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে বল্লা রোডের মোড়ে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নূর আলম (৩৫)‌। কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ডে চেকপোস্ট ডিউটিকালীন সময়ে পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান শেখ, এসআই রাজু ও এএসআই তৈয়ব আলী সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বল্লা রোডের মোড়ে বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy