বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে : গনি চৌধুরী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভারতের ত্রিপুরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে অনুষ্ঠিত তিন দিনের সীমান্ত বৈঠক

2022-12-09T17:40:13+00:00
2022-12-09T17:40:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে : গনি চৌধুরী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৫:৪০ পিএম   (ভিজিট : ২৬০)
X

ভারতের ত্রিপুরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে অনুষ্ঠিত তিন দিনের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিজিবির উচ্চ পর্যায়ের ১৩ সদস্যের প্রতিনিধি দলের প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক বিজিবি চট্টগ্রাম অঞ্চলের রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী।

শুক্রবার (৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বেলা ১২টার দিকে তিন দিনের বৈঠক শেষে নিজ দেশে ফিরে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে তিনি  বলেন, বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, মাদক চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয়ের আলোচনা ফলপ্রসু হয়েছে।

বৈঠক সর্ম্পকে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক সাংবাদিকদের আরো জানান, এ বৈঠকে  বাংলাদেশের পক্ষে দক্ষিণ-পূর্ব রিজিওন চট্টগ্রাম, উত্তর-পূর্ব রিজিওন সরাইল, ময়মনসিংহ সেক্টর এবং কক্সবাজার সেক্টর, বান্দরবন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। বিএসএফের পক্ষে অংশ নিয়েছে ত্রিপুরা ফ্রন্টিয়ার, মেঘালয় ফ্রন্টিয়ার এবং মিজোরাম অ্যান্ড কাচার ফ্রন্টিয়ারের কর্মকর্তারা। বৈঠকে সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা নিয়ে মূল আলোচনা হয়। এছাড়া মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এবারের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হওয়ায় ইতিবাচক ফলাফল পাওয়ার আশা করেন তিনি। বৈঠকে পরিবেশ দূষণ নিয়ে জোরালো বক্তব্য রাখা হয় যা বিএসএফ গুরুত্বসহকারে দেখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৩ সদস্যদের বিজিবি প্রতিনিধি দলে বিজিবি কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাকলী সাহা ছিলেন। এর আগে গত ৭ ডিসেম্বর প্রতিনিধি দলটি একই চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy