বাগেরহাটে ১০ নারী পেলেন জয়িতা সম্মাননা

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাগেরহাটে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখায় ১০ জন নারীকে জয়িতা

2022-12-09T18:49:13+00:00
2022-12-09T18:49:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে ১০ নারী পেলেন জয়িতা সম্মাননা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২১৩)
X


বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাগেরহাটে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখায় ১০ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সফল জয়িতাদের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময়, বাগেরহাটের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভিন,  জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শরিফা খানম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে সম্মাননা পাওয়া ৫ জন শ্রেষ্ঠ জতিয়া হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সুমা মন্ডল, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে শারমিন আক্তার, সফল জননী হিসেবে শ্যামলী বিশ্বাস, নির্যাতনের বিভিষিকা মুছে নতুনভাবে জীবন শুরু মোসা. পারভিন বেগম এবং সামাজ উন্নয়নে অবদান রাখায় আশালতা বালা।

এছাড়া একই ক্যাটাগরিতে সংবর্ধনা পাওয়া সদর উপজেলার ৫ জন জয়িতা হলেন- তানজিলা খাতুন, শিল্পী আক্তার, বেবি পারভিন, মরিয়ম খানম ও রেক্সনা বেগম।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy