এপিসি-জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশস্থল ছাড়িয়ে এরই মধ্যে নেতাকর্মীরা মানিকনগর, টিটিপাড়া, কমলাপুর এলাকায় অবস্থান নিয়েছে। এখনো খণ্ড খণ্ড মিছিল-ব্যানার-ফেস্টুন

2022-12-10T11:03:44+00:00
2022-12-10T12:04:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির গণসমাবেশ
এপিসি-জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ এএম  আপডেট: ১০.১২.২০২২ ১২:০৪ পিএম  (ভিজিট : ২১১)
X

রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশস্থল ছাড়িয়ে এরই মধ্যে নেতাকর্মীরা মানিকনগর, টিটিপাড়া, কমলাপুর এলাকায় অবস্থান নিয়েছে। এখনো খণ্ড খণ্ড মিছিল-ব্যানার-ফেস্টুন নিয়ে আসছে বিএনপি নেতাকর্মীরা। এই বিপুল জনসমাগমকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, কমলাপুর-মুগদা-টিটিপাড়া হয়ে যারা সমাবেশে আসছেন তাদের ওপর কড়া নজর রেখেছে পুলিশ, র্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সতর্ক অবস্থানে রয়েছে। কমলাপুর এলাকায় সাজোয়া যান (এপিসি) ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। যাতে আসা কিংবা সমাবেশ শেষে যাওয়ার পথে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়া যায়।

কমলাপুর ও টিটিপাড়ামুখি রাস্তার দুই দিকে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। দুই দিকে রাস্তার দুই পাশে পুলিশ সদস্যদের পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে সাজোয়া যান, জলকামান, প্রিজনভ্যান। এর মধ্যে কমলাপুরগামী রাস্তার বামপাশে একটি এপিসি, একটি জলকামান ও দুটি প্রিজনভ্যান দাঁড় করানো রয়েছে।

পুলিশের প্রস্তুতি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সামাবেশস্থলে ও এর আশপাশ এলাকায় সমাবেশ চলাকালে বা শেষে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আর অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পুলিশের অবস্থান। সমাবেশস্থলের নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙিক্ষত ঘটনা মোকাবিলা করতে পুলিশের যা যা প্রস্তুতি থাকা দরকার তা নিয়েই পুলিশ মোতায়েন রয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy