নৈরাজ্য ঠেকাতে’মানিকগঞ্জের রাস্তায় এমপি দুর্জয়

মোঃ লুৎফর রহমান দৌলতপুর, মানিকগঞ্জ

সারাবাংলা

মানিকগঞ্জ-১ আসনের এমপি আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয় বলেন, “ঢাকায় ‘বেআইনি’ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারা দেশে

2022-12-10T23:40:55+00:00
2022-12-10T23:40:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নৈরাজ্য ঠেকাতে’মানিকগঞ্জের রাস্তায় এমপি দুর্জয়
মোঃ লুৎফর রহমান দৌলতপুর, মানিকগঞ্জ
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১:৪০ পিএম   (ভিজিট : ২৩৬)
X


মানিকগঞ্জ-১ আসনের এমপি আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয় বলেন, “ঢাকায় ‘বেআইনি’ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারা দেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাই এসব প্রতিরোধে আমরা মাঠে রয়েছি।”

রাজধানীতে বিএনপির বিভাগীয় সমাবেশের দিনে মানিকগঞ্জ-১ আসনের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

দলটির নেতাদের ভাষ্য, বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য’ প্রতিহত করতে এ অবস্থান নেয়া হয়েছে।

ঢাকা-আরিচা টাঙ্গাইল মহাসড়কের এলাকায় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান নেন।

আওয়ামী লীগ নেতারা জানান, মানিকগঞ্জ-১ দৌলতপুর,শিবালয় ও ঘিওরের বিভিন্ন পয়েন্টে দলের নেতা-কর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন। চলমান আন্দোলন কর্মসূচির অজুহাতে বিএনপি কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

এমপি দুর্জয় বলেন, “ঢাকায় ‘বেআইনি’ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারা দেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাই এসব প্রতিরোধে আমরা মাঠে রয়েছি।”

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তায়েফুর রহমান টিটু,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম রাজা,শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জানু মিয়া,দৌলতপুর  উপজেলা আওয়ামী লীগের  সভাপতি একেএম আজিজুল হক,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন,উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা,যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির শাওন,উপজেলা ছাত্র লীগের সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান সহ তিন উপজেলা অসংখ্য নেতাকর্মী।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy