সাভারে দুই প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা প্রদানের অভিযোগ

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভারের আশুলিয়ায় একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনায় নিহতের নবজাতক বাচ্চাটি কিছুটা

2022-12-11T12:29:40+00:00
2022-12-11T12:32:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে দুই প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা প্রদানের অভিযোগ
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ১২:২৯ পিএম  আপডেট: ১১.১২.২০২২ ১২:৩২ পিএম  (ভিজিট : ২৭৪)
X


সাভারের আশুলিয়ায় একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের নবজাতক বাচ্চাটি কিছুটা সুস্থ রয়েছে। শনিবার(১০ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল (বগাবাড়ি) এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে এ ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়,গতকাল রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নিজ ভাড়া বাড়িতে সন্তান প্রসবের জন্য ব্যাথা উঠে আব্দুল বাছেদ এর স্ত্রী মাহমুদা খাতুনের (৩৪)। পরে তাকে দ্রুত সন্তান প্রসবের জন্য বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাসপাতালের ডাক্তাররা তার সিজার করেন। পরে তার ফুটফুটে এক ছেলে নবজাতক হয়। 

এ ঘটনার পরেই নবজাতকের মা মাহমুদা খাতুনের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এই অভিযোগে নিহতের স্বামী বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই হাসপাতালের ডাক্তারের বিচারের দাবিতে। অকালে স্ত্রীকে হারিয়ে হাসপাতালের সামনে বিলাপ পাড়তে দেখা যায় নিহতের স্বামীকে।

স্থানীয়রা জানায়, বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতাল মানুষ মারার হাসপাতাল, এখানে নেই কোন অভিজ্ঞ চিকিৎসক। শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক শ্রমিকরা টাকার অভাবে ভুতুড়ে এই হাসপাতালে কম খরচে ভুল চিকিৎসা নিয়ে থাকেন। স্থানীয়রা অবিলম্বে এই হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর শাস্তি দাবি করেছেন।

অপরদিকে সাভারের তেঁতুলঝোড়া মোড়ে অবস্থিত কথিত স্টান্ডার্ড হসপিটাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতের মৃত্যু হয়েছে। রাতে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় ওই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠে। এর দুই সপ্তাহ আগে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় আরেক জন ব্যক্তির মৃত্যু হয়। চিকিৎসার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে হাসপাতালটির মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এঘটনায় হাসপাতাল দুটির কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পেলে তদন্ত করে হাসপাতাল দুটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy