কমলগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১

আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপু থেকে ৬১৫ পিছ ইয়াবাসহ শুভ দাস(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা

2022-12-11T15:35:15+00:00
2022-12-11T15:35:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২৮৯)
X


মৌলভীবাজারের কমলগঞ্জ  রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপু  থেকে ৬১৫ পিছ ইয়াবাসহ শুভ দাস(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

গতকাল (১০ ডিসেম্বর) রাত  ১১.২০ ঘটিকার সময় আসামির বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই  শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে আটক করে। পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে তিনটি নীল রংয়ের পলিথিনে ৬০০ পিছ এবং সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস খয়েরি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy