সাপের আতঙ্ক ছড়িয়ে দেড় লাখ টাকা লুটের অভিযোগ

বোয়ালখালী প্রতিনিধি

সারাবাংলা

বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে এক দোকান থেকে প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। রোববার সকালে চট্টগ্রামের বোয়ালখালী

2022-12-11T19:52:33+00:00
2022-12-11T19:52:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাপের আতঙ্ক ছড়িয়ে দেড় লাখ টাকা লুটের অভিযোগ
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭:৫২ পিএম   (ভিজিট : ২০৫)
X

বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে এক দোকান থেকে প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। রোববার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরের একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, সাপ আতঙ্ক ছড়িয়ে এক দোকান থেকে টাকা চুরির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই প্রতিষ্ঠানের মালিক নুর আহমদ বলেন, সকালে এক যুবক এসে বিষধর সাপ দেখার কথা বলে চিৎকার করে। পরে আরো দুইজন যুবক যোগ দেয় তাদের সাথে। পরে দোকানে প্রবেশ করে দেখি ক্যাশবাক্সের ড্রয়ার খোলা, সেখানে আলাদাভাবে রাখা এক লাখ ৪১ হাজার টাকার একটি বান্ডিল নেই।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy