ডিমলায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশি জাতের বীজ ব্যহারের

2022-12-12T17:45:34+00:00
2022-12-12T17:45:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২০০)
X

নীলফামারীর ডিমলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশি জাতের বীজ ব্যহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে ৬ হাজার ৮ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণীতে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু, ইউএনও বেলায়েত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৩ হাজার ৪ শত কৃষকের মাঝে ২ কেজি করে উন্নত মানের উফশি জাতের ধান বীজ ও ৩ হাজার ৪ শত কৃষকের মাঝে ৫ কেজি হাইব্রিড ধানের বীজ, ১০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy