বগুড়ায় স্কুল-শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার

2022-12-12T17:50:24+00:00
2022-12-12T17:50:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় স্কুল-শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৮২)
X

বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার হওয়া জেওন আফরোজ কনিকা (৩৯) বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুবেল সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলশিক্ষিকা জেওন আফরোজের স্বামী সিরাজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে যশোরে কর্মরত আছেন। সোমবার সকালে স্বামী সিরাজুলের সঙ্গে তার মোবাইল ফোনে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, স্কুল-শিক্ষিকা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy