প্যানেল মেয়র পদে তিনজন নির্বাচিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সোমবার সিটি নির্বাচনের ১০ মাস পর প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের

2022-12-12T18:03:42+00:00
2022-12-12T18:03:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
প্যানেল মেয়র পদে তিনজন নির্বাচিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৬৮)
X

সোমবার সিটি নির্বাচনের ১০ মাস পর প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের  মেয়র সেলিনা হায়াত আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু প্যানেল মেয়র-১ পদে নির্বাচিত হয়েছেন। প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ পদে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত (১৩, ১৪, ১৫) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম জানান, সোমবার বেলা ১১ টায় নগর ভবনের ৫ম তলার সভাকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র, ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৯ জনসহ মোট ৩৭ জন ভোটার ছিলেন। সভায় অংশ নেওয়া ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, প্যানেল মেয়র ১ পদে আবদুল করিম বাবু , ২ পদে শাহজালাল বাদল ও প্যানেল মেয়র ৩ আসনে শারমিন হাবিব বিন্নি নির্বাচিত হয়েছেন। 

একই সভায় কার্যবিবরণী সর্ম্পকে আলোচনা সভা, মহান বিজয় দিবস উৎযাপন, রাজস্ব আদায়ে অগ্রগতি, মাসিক আয়-ব্যয় হিসাবের পর্যালোচনা, পানি সরবরাহ বিভাগের নিয়মিত সেবা, ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy